0% found this document useful (0 votes)
15 views2 pages

Rice Report

Uploaded by

Badrul Alam
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as DOCX, PDF, TXT or read online on Scribd
0% found this document useful (0 votes)
15 views2 pages

Rice Report

Uploaded by

Badrul Alam
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as DOCX, PDF, TXT or read online on Scribd

দেশে আউশ মৌসুমে উফশী জাত ৮৮.০৬ শতাংশ, আমন ৮১.

৩৭ শতাংশ এবং বোরো


মৌসুমে ৭৪.৬৪ শতাংশ জমিতে ধান চাষ হয়। একইভাবে হাইব্রিড ধান চাষ হয়
যথাক্রমে ৪.৩১ শতাংশ, ৪.৩৮ শতাংশ এবং ২৪.৮৭ শতাংশ জমিতে। অর্থাৎ বোরো
মৌসুমে হাইব্রিড ধান চাষ বাড়লেও পিছিয়ে আছে আমন ও আউশে। বিগত পাঁচ বছরে বোরো
মৌসুমে সবচেয়ে বেশি হাইব্রিড ধান চাষ হওয়া জেলাগুলো হলোÑ ময়মনসিংহ, নোয়াখালী, সুনামগঞ্জ, শেরপুর, গোপালগঞ্জ,
কু ড়িগ্রাম, হবিগঞ্জ, বাগেরহাট, জামালপুর, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী। ২০১৬-১৭ অর্থবছরে এই ১২ জেলায় যেখানে
বোরো মৌসুমে হাইব্রিড ধান আবাদ হয়েছে তিন লাখ ৫২ হাজার ৬৯ হেক্টর জমিতে, পাঁচ বছর পর তথা ২০২১ সালে তা বেড়ে
দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৮৩৯ হেক্টরে। অর্থাৎ এই ১২ জেলায় হাইব্রিড ধান আবাদ এলাকা ৫১ শতাংশেরও বেশি
বেড়েছে।

কৃ ষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) ২০২০-২১ সালের মাঠ তথ্যানুযায়ী অধিক আবাদি ২৩ জেলা হলোÑ কিশোরগঞ্জ,
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কু মিল্লা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা,
কু ড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল ও গোপালগঞ্জ। সারা দেশ মিলে
যেখানে ১২ লাখ ১১ হাজার ৯৯৯ হেক্টর জমিতে বোরো মৌসুমে হাইব্রিড ধান চাষ হয়, সেখান শুধু এই ২৩ জেলাতেই আবাদ
হয়েছে ৯ লাখ ১৫ হাজার ৭৭০ হেক্টর; যা এলাকা হাইব্রিড আবাদের ৭৫.৫৬ ভাগ।

৫ বছরে আমন আবাদের চিত্র : ২০১৬-১৭ অর্থবছরে সারা দেশে ৫৩ লাখ ৫৩ হাজার ৮০৬ হেক্টর জমিতে আমন ধান চাষ
হয়েছিল। তখন হাইব্রিড আবাদের পরিমাণ ছিল ৯২ হাজার ৪৪৭ হেক্টর। ২০২০-২১ অর্থবছর তথা পাঁচ বছরের মাথায় তা বেড়ে
দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ৬৬১ হেক্টরে। অর্থাৎ পাঁচ বছরে এক লাখ ৬২ হাজার ৪৯০ হেক্টর জমিতে আমনে হাইব্রিড
ধানের চাষ বেড়েছে। একইভাবে ২০১৬-১৭ অর্থবছরে যেখানে উফশী জাতের ধান চাষ হয়েছিল ৪২ লাখ ৩৮ হাজার ২৬৫
হেক্টর জমিতে, সেখানে ২০২০-২১ অর্থবছরে বেড়ে হয়েছে ৪৫ লাখ পাঁচ হাজার ৫২৭ হেক্টর। অর্থাৎ ছয় হাজার ৩১০ হেক্টর
জমিতে উফশী জাতের আমন চাষ বেড়েছে। তবে কমেছে স্থানীয় জাতের আবাদ। ২০১৬-১৭ অর্থবছরে যেখানে দেশে ১০ লাখ
২৩ হাজার ৯৪ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ হয়েছে, ২০২০-২১ অর্থবছরে তা প্রায় ২৩ শতাংশ কমে হয়েছে সাত
লাখ ৮৮ হাজার ৬২৫ হেক্টরে বেড়েছে।

২০২০-২১ সালের ডিএইর মাঠ তথ্যানুযায়ী সারা দেশে হাইব্রিড আমন জাত আবাদ হয়েছে দুই লাখ ৪২ হাজার হেক্টর জমিতে।
এর মধ্যে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কু মিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, নাটোর, বগুড়া, জয়পুরহাট,
পাবনা, রংপুর, কু ড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকু রগাঁও, পঞ্চগড়, যশোর, মাগুরা, কু ষ্টিয়া, নড়াইল এই ২২টি জেলাতেই
আবাদ হয়েছে দুই লাখ ১২ হাজার হেক্টর; যা এই মৌসুমে হাইব্রিড আবাদের ৮৭.৬ শতাংশ।

আমন হাইব্রিড আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে কৃ ষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শ হলোÑ বিগত বছরের কম
ফলনশীল জাতের আবাদ কমিয়ে হাইব্রিড ও আধুনিক জাতের আবাদ বাড়াতে কৃ ষককে উদ্বুদ্ধ করতে হবে।

আউশ আবাদের চিত্র : গত ২০২০-২১ অর্থবছরে দেশে আউশ ধানের আবাদ হয়েছে ১৩ লাখ ১২ হাজার ৩৮৬ হেক্টর
জমিতে। এর মধ্যে হাইব্রিড আবাদ হয়েছে ৫৬ হাজার ৫২০ হেক্টরে, যা ২০১৬-১৭ অর্থবছরে ছিল ৩৬ হাজার ৯০৫ হেক্টর। ওই
বছর আউশ আবাদ ছিল ৯ লাখ ৪১ হাজার ৬৮১ হেক্টর। সেটা পাঁচ বছরে (২০২০-২১ অর্থবছর পর্যন্ত) ৩৯ দশমিক ৩৭
শতাংশ বেড়েছে। একই সময়ে হাইব্রিড আবাদ এলাকা ৫৩ দশমিক ১৫ শতাংশ, উফশী জাত ৫৬ দশমিক ৮২ শতাংশ
বেড়েছে। তবে একই সময়ে স্থানীয় জাতের ধান আবাদ ৪০ শতাংশেরও বেশি কমেছে। সরকার এই আউশ মৌসুমে হাইব্রিড
ধানের চাষ বাড়াতে গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।

আউশ হাইব্রিড অধিক আবাদশীল জেলা : ২০২০-২১ সালের ডিএইর মাঠ তথ্য অনুযায়ী ৫৬ হাজার ৫২০ হেক্টর জমিতে
হাইব্রিড জাতের আউশ আবাদ হয়েছে। এর মধ্যে কু মিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর,
ঠাকু রগাঁও, ঝিনাইদহ, চু য়াডাঙ্গা, মেহেরপুর-এই ১১টি জেলায় আবাদ হয়েছে ৪৯ হাজার ৪৮৬ হেক্টর; তথা মোট আবাদের
৮৭.৫৫ শতাংশই হয়েছে এই ১১ জেলায়।

You might also like